৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৫৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় অপদ্রব্য মিশ্রিত চিংড়ি মাছ জব্দ; ২জন আটক

প্রকাশিত: জুন ২৯, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় জেলি মিশ্রিত দুই মণ বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় দুই জনকে আটক করা হয়।

বুধবার সকাল ৮টায় কয়রা মৎস্য আড়তের সামনে থেকে চিংড়িসহ তাদের আটক করা হয়েছে।আটককৃতরা হলেন উপজেলার ১ নম্বর কয়রা গ্রামের মোংলা শেখ ও একই গ্রামের রায়হান গাজী।

কয়রা উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অপদ্রব্য মিশ্রিত ৮৬ কেজি চিংড়িসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা চিংড়ি কেরোসিন দিয়ে মাটতে পুতে ফেলা হয়েছে।

কয়রায় গত তিন দিনে প্রায় চারশ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়েছে। এসময় পাঁচ জনকে আটক করা হয়।

  • শেয়ার করুন