২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ২:০৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

নিখোজ হওয়ার আট দিন পর বাসায় ফিরলেন আবু ত্বহা আদনান

প্রকাশিত: জুন ১৮, ২০২১

  • শেয়ার করুন

বিপর্যস্ত ছিলেন ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনান, নেয়া হয়েছে থানায়।

নিখোঁজের আটদিন পর রংপুরে নিজ বাসায় ফিরেছেন ইস’লামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মাদ আদনান। শুক্রবার জুমা’র নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়। আদনানের পরিবার ও পু’লিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার বেলা সোয়া ২টার দিকে আদনানের মামা আমিনুল ইস’লাম গণমাধ্যমকে বলেন, জুমা’র নামাজের পরপর আদনানের প্রথম স্ত্রী’র বাবার বাড়ি রংপুর নগরীর মাস্টার পাড়ায় আদনানকে পৌঁছে দিয়ে গেছে কিছু লোক। এমনটাই ওই বাড়ি থেকে তাকে জানানো হয়েছে।

বাড়িতে ফেরার পর তাকে বিপর্যস্ত লাগছিল বলে জানান এক প্রর্তক্ষ্যদর্শী। এসময় তিনি শুধু পানি পান করার সময় পান। কিছুক্ষনের মধ্যে জিজ্ঞাষাবাদের জন্য পু’লিশ এসে তাকে থা’নায় নিয়ে যান। রংপুর মেট্রোপলিটন পু’লিশের ক্রা’ইম ডিভিশনের উপ পু’লিশ কমিশনার আবু মা’রুফ হোসেন গণমাধ্যমকে বলেন, আবু ত্ব-হাকে পাওয়া গেছে। তিনি উ’দ্ধার হয়েছেন। এই মুহূর্তে এইটুকু তথ্য আছে। এ বিষয়ে বিস্তারিত দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।

  • শেয়ার করুন