৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৫১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

মানিকগঞ্জে হত্যা মামলায় পলাতক দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: জুন ১১, ২০২১

  • শেয়ার করুন

মানিকগঞ্জের চাঞ্চল্যকর আমির হোসেন দেওয়ান ওরফে লালন হত্যা মামলায় এজাহরনামীয় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। তারা হলেন- উজ্জ্বল খন্দকার (৩৭) ও করম আলী (৩০)।
গতকাল বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গত বছরের ২৬ জুন মানিকগঞ্জের সিংগাইর থানার আমির হোসেন দেওয়ান ওরফে লালন নামে এক ব্যক্তি খুন হন। পরদিন মৃত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা (নম্বর-২০) দায়ের করেন। হত্যার পরপরই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। র‌্যাব-৪ এর দীর্ঘ প্রচেষ্টার পর মামলার এজাহারনামীয় ১ ও ৩ নম্বর আসামির অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, তারা হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • শেয়ার করুন