৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:১১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বড় ডাগরা খাল এলাকায় অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ১ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় ১ টি ডিঙ্গি নৌকা অবৈধ ভেশাল জাল সহ ১ বোতল ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের নির্দেশে গত মঙ্গলবার
রাত ৮ টার দিকে বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাইদ ও কয়রা টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মজিবার গাইনের পুত্র মস্তফা গাইন। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেকে গতকাল বুধবার সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন