৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:০০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে ট্রলার সহ ৯ জেলে আটক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ
নীলকোমল বন টহল ফঁাড়ির প্রবেশ নিষিদ্ধ ‘বন্ধের খাল’ এলাকায় মাছ ধরার অপরাধে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ ৯ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে নষ্ট মাছ উদ্ধার করা হয়।

জানা যায় রবিবার রাত ৮ টার দিকে নীলকোমল বন টহল ফঁাড়ির দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন শরোণখোলা উপজেলার শাহ আলম, নবী হোসেন, খোকন হাওলাদার, হাবিবুর রহমান, আবু হানিফ, সরোয়ার খঁা, কওছার শরিফ, ছানী ব্যাপারী ও মঠবাড়িয়া উপজেলার রাসেল গাজী।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন