৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৪৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

মোঃ রবিউল হোসেন কয়রা থানার বেস্ট অফিসার নির্বাচিত

প্রকাশিত: জুলাই ৭, ২০২১

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভুমিকা রাখায় কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বেস্ট অফিসার নির্বচিত হয়েছেন। জানা গেছে, খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ দমন সভায় খুলনা জেলার মধ্যে কয়রা থানা অতিতের যে কোন সময়ের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় কয়রা থানার অফিসার ইনচার্জকে বেস্ট অফিসার নির্বাচিত করে সম্মননা প্রদান করা হয়।

রবিউল হোসেন কয়রা থানায় যোগদানের পর হতে পুলিশের প্রতি সাধারন মানুষের ভিন্ন ধারনা থাকলেও সে ধারনা তিনি বদলে দিয়েছেন। ব্যতিক্রমধর্মী একজন পুলিশ অফিসার হিসাবে তিনি তার সহকর্মী ও সাধারন জনগনের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে দক্ষতার সাথে দেশ ও মানুষের কল্যানে কাজ করে চলেছেন। “পুলিশ জনগনের বন্ধু” তিনি তার কর্মকান্ডের মাধ্যমে সেটি দেখিয়ে দিয়েছেন। একজন আদর্শবান পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব গ্রহনের পর থেকে আধুনিক প্রযুক্তি এবং দক্ষতা দিয়ে অপরাধ দমনের চেষ্টা অব্যহত রেখেছেন। যার ধারাবাহিকতায় তিনি জেলার মধ্যে বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, পুলিশ জনগনের বন্ধু পুলিশের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ ও ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা। সেই লক্ষ নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সকলের সহযোগিতা ও পুলিশ সুপারের দিক নির্দেশনায় কয়রার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা সম্ভব হয়েছে।

  • শেয়ার করুন