৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৫২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ১৫০ কেজি হরিণের মাংস সহ দুই নৌকা আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনের খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফঁাড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ১৫০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় হরিণ ধরার ফঁাদ সহ ২
টি নৌকা উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে গত শুক্রবার সন্ধা ৭ টার দিকে খাশিটানা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা হতে এ সকল হরিণের মাংস জব্দ করা হয়েছে।

অভিযাকালে উপস্থিত ছিলেন খাশিটানা বন টহল ফঁাড়ির স্টাফ আশফুজ্জামান ও শেখ মুিজবুর রহমান। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • শেয়ার করুন