৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৩৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

রামপালে গাজাসহ ২ জন আটক থানায় মামলা

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি : রামপাল থানা পুলিশ ও বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সহযোগিতা ৪ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের হয়েছে। আটকৃতরা হলো উপজেলার বাঁশতলী গ্রামের মোসলেম চৌধুরীর পুত্র মেজবাহ চৌধুরী ও শেখ ইলিয়াস আলীর পুত্র শেখ আব্দুল্লাহ আলো মামুন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ রামপাল থানা পুলিশের সহযোগিতায় চাকশ্রী বাজার এলাকা তাদের আটক করেন। এ সময় তল্লাশী করে তাদের কাছে থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য অনুমান ২ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়াও একই রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ফকিরহাটের পিলজংগ গ্রামের সবেদ আলী মল্লিকের পুত্র ইব্রাহিম মল্লিককে আটক করে করেন। আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বাইন তলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ বলেন, আমার ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে সর্বশক্তি নিয়োগ করেছি। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। রামপাল থানায় ওসি মো. শামসুদ্দিন আসামি আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ থানাকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত রেখেছি।

  • শেয়ার করুন